ছাত্র-শিক্ষকসহ সব ধরনের রাজনীতি নিষিদ্ধ চুয়েটে

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১২:৪৪ পিএম

ছাত্র, শিক্ষকসহ সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) । বুধবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ১৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষক,কর্মকর্তা এবং কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলেও জানানো হয়।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়। সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতেই চুয়েট বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত