পদ্মা সেতুর ট্রাফিক পুলিশের দায়িত্বে শিক্ষার্থীরা

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৬:২০ পিএম

পদ্মা সেতুর মাওয়ার টোল প্লাজা প্রান্তের এক্সপ্রেসওয়েতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত পদ্মা সেতুর টোল প্লাজা প্রান্তের খানবাড়ি এলাকায় তারা এ দায়িত্ব পালন করে।

প্রখর রোদের মধ্যে সরকারি লৌহজং কলেজ, পার্শ্ববর্তী সরকারি শ্রীনগর কলেজ ছাড়াও ঢাকার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লৌহজং উপজেলার শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

বৈষম্যবিরোধী সমন্বয় কমিটির ঢাকা কলেজের শিক্ষার্থী মেহেদী আল ফাহাদ সিহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মো. সোলাইমান, আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. শুভ, রিয়াজ মৃধা, শ্রীনগর সরকারি কলেজের ফারজানা আক্তার রুমু, শাকিল হোসেন, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট কলেজের জান্নাতুন আক্তার, লৌহজং সরকারি কলেজ আরাফাত চৌধুরী লিয়ন, সালাউদ্দিন অরিন, মো. রাসেল ট্রাফিক পরিচালনায় নেতৃত্ব দেন।

এ সময় তারা গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই ও মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করে। হেলমেট পড়ে না থাকলে তাদের সাময়িক শাস্তি হিসেবে ৫-১০ মিনিটের জন্য বসিয়ে রাখা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত