ত্রিনিদাদ টেস্টের প্রথম ইনিংসে ভালো অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৩৪৪ রান তুলেছে প্রোটিয়ারা। অধিনায়ক টেম্বা বাভুমা ৮৬ ও ওপেনার টনি জি জর্জি ৭৮ রানের ইনিংসে বৃষ্টিবিঘ্নিত ত্রিনিদাদ টেস্টের প্রথম ইনিংসে ভালো অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
উইন্ডিজ বোলারদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সফল জোমেল ওয়ারিকান, এ বাঁহাতি স্পিনার ৩ উইকেট নিয়েছেন ৬৬ রানে। দিনের শেষে গিয়ে পরপর দুই বলে কাইল ভেরেইনা ও কেশব মহারাজকে আউট করেন তিনি। কেমার রোচ ও জেইডেন সিলস নেন ২টি করে উইকেট।
দিনের খেলা শেষে ওয়ারিকান বলেছেন, ‘পিচটা ব্যাটিংয়ের জন্য বেশ সহজ। ফলে আজ সাত উইকেট পাওয়াটা দারুণ একটা কাজ হয়েছে। তাপমাত্রার ব্যাপারও ছিল।’
দিনের খেলা শেষে ৩৭ রানে অপরাজিত মুল্ডার, ১২ রানে ব্যাটিং করছিলেন কাগিসো রাবাদা।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১১৩ ওভারে ৩৪৪/৮ (বাভুমা ৮৬, ডি জর্জি ৭৮, ভেরেইনা ৩৯, মুল্ডার ৩৭*; ওয়ারিকান ৩/৬৬, রোচ ২/৫৩, সিলস ২/৫৭)
ফিক্সিংয়ে অভিযুক্ত ২৫ বছরের লঙ্কান স্পিনার
৪০ বছর পর পাকিস্তানকে সোনা এনে দিলেন আরশাদ নাদিম