স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নুরজাহান

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৩:১৭ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নুরজাহান বেগম। শুক্রবার (৯ আগস্ট) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ–সংক্রান্ত তথ্য জানানো হয়।

নুরজাহান বেগম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০১০ সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এখন গ্রামীণ পরিবারের একটি অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নুরজাহান বেগম ২০০৮ সালে গ্রামীণ ফাউন্ডেশন কর্তৃক সুসান এম. ডেভিস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন। এ ছাড়াও তিনি ওয়ার্ল্ড সামিট মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অ্যাওয়ার্ড ২০০৯ এবং ভিশন অ্যাওয়ার্ড ২০০৯-এ ভূষিত হন। ২০০৭ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ফরচুন মোস্ট পাওয়ারফুল উইমেন সামিটে তিনি অংশগ্রহণ করেন এবং স্পেনের ভ্যালেন্সিয়ায় অনুষ্ঠিত ফাউন্ডেশন ফর জাস্টিস পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতি নিযুক্ত হন ২০০৭ সালে।

বৈষম্যবিরোধী আন্দোলনের এক দফার দাবির প্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ১৭ জন সদস্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।। সরকারের প্রধান উপদেষ্টা করা হয় অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্য উপদেষ্টাদের শপথ পাঠ করান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত