ঝিনাইদহের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবর (১০ আগস্ট) সকালে শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এলমা খাতুন লিখিত বক্তব্যে বলেন, ”স্বৈরাচার পতনের পর জেলার বিভিন্ন স্থানে হানাহানি, দখল, বাড়িঘর ভাংচুরসহ নানা নৈরাজ্য সংগঠিত হচ্ছে বলে অভিযোগ করেন। এমন ক্ষয়ক্ষতিতে ছাত্রসমাজ ব্যথিত। বিশেষ কোনো রাজনৈতিক দলের সুবিধার জন্য এ আন্দোলন গড়ে ওঠেনি। জেলায় নৈরাজ্য ঠেকাতে ছাত্ররা ঐক্যবদ্ধ। সকল অনৈতিক কর্মকান্ড ছাত্ররা পর্যবেক্ষন করছে। অভিযুক্ত ব্যক্তিদের জনগনের নিকট জবাবদিহি ও ন্যায়বিচারের মুখোমুখি করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও চলমান সংকটে জনমানুষের নিরাপত্তায় অনতিবিলম্বে পুলিশের দায়িত্বে ফেরার আহবান জানান সমন্বয়করা।”
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের প্রধান সমন্বয়ক আবু হুরাইরা, এলমা খাতুন, রিহান হোসেন, শারমিন সুলতানাসহ ১০ সমন্বয়ক ও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
