বাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে ফিরলেন প্রতিবন্ধী জেলে

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৮:০৮ পিএম

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে ফিরলেন রেজাউল পাইক (৪৫) নামে এক প্রতিবন্ধী জেলে।

শনিবার (১০ আগস্ট) দুপুরে সুন্দরবনের ছবেদ আলির খাল সংলগ্ন এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বন কর্মকর্তা সলজ কুমার দ্বীপ জানান, রেজাউল পাইক একজন শ্রবণ প্রতিবন্ধী। জ্বালানি কাঠ সংগ্রহ করতে সুন্দরবনে প্রবেশ করেন তিনি। কাঠ সংগ্রহকালে একটি বাঘ তার ওপর আক্রমণ করে। এসময় প্রাণে বাঁচতে হাতে থাকা দা দিয়ে বাঘের মুখে আঘাত করেন। এক পর্যায়ে বাঘটি তাকে ছেড়ে চলে যায়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত