ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর এক বছর ধরে ক্লাবহীন ছিলেন ডেভিড ডি গিয়া। অবশেষে পেলেন নতুন ঠিকানা।
স্প্যানিশ এই গোলকিপারকে দলে টেনেছে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা। ৩৩ বছরের ডি গিয়ার সঙ্গে সঙ্গে চুক্তি এক বছরের। তবে সুযোগ আছে চুক্তি আরও এক বছর বাড়ানোর।
গত মৌসুমে তার ক্লাব ফিওরেন্তিনা অষ্টম হয়। শেষ দুটি কনফারেন্স লিগের ফাইনাল খেলে ফিওরেন্তিনা।
২০২৩ এর জুলাইয়ে ম্যানইউ এর সঙ্গে চুক্তি শেষ হয় ডি গিয়ার। ম্যানইউতে তিনি খেলেছেন ১২ মৌসুম।
'ব্রেকিং' এ প্রথম স্বর্ণ জাপানের