ফিলিপাইনের সামরিক বাহিনী দক্ষিণ চীন সাগরে চীনের উসকানিমূলক সামরিক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে।
শনিবার (১০ আগস্ট) ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান রোমিও ব্রাউনার বলেন, চীনের বিমান বাহিনীর "বিপজ্জনক এবং উস্কানিমূলক কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যা ফিলিপাইনের সামরিক ও বেসামরিক কর্মকান্ডকে হুমকির মুখে ফেলে দিয়েছে”।
২০২২ সালে রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ফিলিপাইন সামরিক বাহিনী এ অভিযোগ আনলো।
চীনের সামরিক বাহিনির ( পিএলএ) দক্ষিণ কমান্ড জানায়, বারবার সতর্কতা সত্ত্বেও হুয়াংইয়ান দ্বীপের আকাশসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে ফিলিপাইনের প্রশিক্ষণ বিমান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ আগস্ট) দক্ষিণ চীন সাগরের একটি বিতর্কিত এলাকায় দুদেশের সামরিক প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ হয়।
ক্লাব পেলেন ডি গিয়া