অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শপথ নিয়েছেন ।
রবিবার (১১ আগস্ট) দুপুর ১টায় বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এদিকে আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্র থেকে রবিবার (১১ আগস্ট) রাতে দেশে পৌঁছাবেন। তিনি সোম বা মঙ্গলবার শপথ নিতে পারেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) আগস্ট রাতেপ্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় আরও ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন।
