মেয়েদের বিচ ভলিবলে ঝগড়া থামাল জন লেননের গান

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০২:৩৬ পিএম

মেয়েদের বিচ ভলিবলে অন্যকরম এক ঘটনার সাক্ষী হলো প্যারিস অলিম্পিক। সোনার পদকের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং কানাডা। ম্যাচ চলাকালীন সময়ে ব্রাজিলের প্যাট্রিসিয়া এবং কানাডার ব্র্যান্ডি উইলকারসনের মাঝে ঝগড়া লেগে যায়। তারপরই ঘটে দারুণ এক ঘটনা, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ম্যাচে তখন ব্রাজিল এগিয়ে ছিল ১১-৭ সেটে। এসময় ব্রাজিলের পক্ষে যাওয়া রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে কানাডা প্রতিবাদ জানায়। ব্রাজিলিয়ানরা তখন উদযাপন করছিল। কানাডার খেলোয়াড়েরা তাদের দিকে আঙুল উঁচিয়ে কটুকতি করলে দুই পক্ষের মাঝে রীতিমতো ঝগড়া লেগে যায়। রেফারি এবং ম্যাচ অফিসিয়ালরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন।

রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দলে ঝগড়া লেগে যায়।

কোনোভাবেই যখন ঝগড়া থামানো যাচ্ছিল না, তখন স্টেডিয়ামের ডিজে কিংবদন্তি গায়ক জন লেননের ‘ইমাজিন’ গানটি বাজিয়ে দেন, যা ম্যাজিকের মতো কাজ করে। গান বাজানোর একটু পরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। দুই দলের খেলোয়াড়দের মুখে হাসি ফুটে ওঠে। ফের শুরু হয় ম্যাচ। শেষ পর্যন্ত ১২-১০ টাইব্রেকে সোনা জিতে নেয় ব্রাজিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত