ব্রাজিলের সাও পাওলোতে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। নিহতদের শনাক্ত করার জন্য কর্তৃপক্ষ ফ্লাইট ডেটা, ভয়েস রেকর্ডিং, ব্ল্যাক বক্স বিশ্লেষণ করছে। রবিবার (১১ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
শুরুতে যাত্রী সংখ্যা বলা হয়েছিল ৬১ জন। কর্তৃপক্ষ এ সংখ্যা সংশোধন করে জানায় বিমানটিতে ৬২ জন যাত্রী ছিল।
ভোপাস এয়ারলাইন্স জানিয়েছে, এটিআর ৭২-৫০০ মডেলের বিমানটিতে ৫৮ জন যাত্রী এবং ৪ জন পাইলট ছিল।
সাও পাওলো রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং ২৮ জন নারী। ময়নাতদন্তের জন্য লাশগুলো মর্গে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে চারজন দ্বৈত নাগরিক তিনজন ভেনেজুয়েলা এবং একজন পর্তুগিজ নাগরিক রয়েছেন।
বিবিসিকে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিমানে থাকা কোনো যাত্রী জীবিত নেই। শুক্রবার (৯ আগস্ট) দুই ইঞ্জিনের টার্বোপ্রপটি দক্ষিণাঞ্চলীয় রাজ্য পারানার ক্যাসকাভেল থেকে সাও পাওলো শহরের গুয়ারুলহোস বিমানবন্দরে যাওয়ার সময় ভিনহেডো শহরে বিধ্বস্ত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে আকাশে কয়েকবার ঘুরছিল। পরে এটি মাটিতে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
সাকিবকে নিয়েই পাকিস্তান সফরের দল ঘোষণা