বরিশাল বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৮:০২ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর সকল প্রকার রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে সব ধরনের রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে ।

রবিবার (১১ আগস্ট)  বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম (বিশেষ) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পাশাপাশি সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কোনো প্রকার রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন বা কোনো প্রকার অঙ্গ/ছায়া সংগঠন, লেজুরবৃত্তিক প্যানেল/পরিষদ/সমিতির সাথে জড়িত থাকলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে।

এর আগে ছাত্র রাজনীতি বন্ধসহ দুই দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে উপাচার্য দপ্তরে একটি মিটিং অনুষ্ঠিত হয়। দফা দুটি যথাক্রমে ১. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে ২. দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত