একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মো. জয়। কাজ করেন পল্টনে। মিরপুর থেকে পল্টন যেতে বর্তমানে তার প্রায় ৩ ঘণ্টা সময় লাগছে। কিন্তু মেট্রোরেল থাকলে ২০ মিনিটের মধ্যে চলে আসা যেত। তাই দ্রুত সময়ের মধ্যে মেট্রোরেল চালুর দাবি জানিয়েছেন তিনি। শুধু জয় না রাজধানীর সব নাগরিকেরই দাবি মেট্রোরেল চালু করার।
জানা যায়, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় মেট্রোরেলের মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করেছিল দুর্বৃত্তরা। এই ঘটনার পর গত ১৯ জুলাই মেট্রোরেল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ যাত্রী কলাণ সমিতির মহাসচীব মো. মোজাম্মেল হক চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, রাজনৈতিক এজেন্ডা বাস্তাবায়নের জন্য মেট্রোরেল বন্ধ ছিল। মেট্রোরেলের বড় পদের কর্মকর্তারা হলো বিগত সরকারের সুবিধাভোগী। তাছাড়া মেট্রোরেল বন্ধ থাকায় ব্যক্তিগত গাড়ির চাপ আগের থেকে বহুগুণ বেড়ে গেছে। সেই সঙ্গে অসংখ্য মানুষের ভোগান্তি দেখা যাচ্ছে সড়কে।
বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক ও যোগাযোগ বিশেষজ্ঞ ড. হাদিউজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘মেট্রোরেল মূলত রিমোটলি কন্ট্রোল করা হয়। এখন কমিউনিকেশন সিস্টেম যদি ঠিক থাকে তাহলে মেট্রোরেল চালু করা সম্ভব। যে স্টেশনে দুটি ক্ষতি হয়েছে সে স্টেশন আপাতত বন্ধ রেখে বাকিগুলো চালু করা যেতে পারে। কারণ আমরা বিগত সময় দেখেছি অনেক স্টেশন বন্ধ রেখে মেট্রোরেল চালু করা হয়েছিল। সেই সঙ্গে যে স্টেশনগুলো ক্ষতি হয়েছে, সে স্টেশনের সরঞ্জামগুলো যেখান থেকে আনা হয়েছিল, সেখানে সে ডিজাইন অবশ্যই পাওয়া যাবে। কারণ এখনো মেট্রোরেলের পুরো কাজ শেষ হয়নি। তাই মেট্রোরেল কর্তৃপক্ষের প্রচেষ্টা যদি থাকে তাহলে এক বছরের কথা যে শোনা যাচ্ছে দুটি স্টেশন ঠিক হতে, এত সময় লাগার কথা নয়।’
তিনি আরও বলেন, মেট্রোরেলের যে দুটি স্টেশন সমস্যা সেগুলোও ধীরে ধীরে চালু করা সম্ভব। প্রয়োজনে ম্যানুয়াল পদ্ধতিতে টিকিট কেটে ক্ষতিগ্রস্ত স্টেশনগুলোও চালু করা যেতে পারে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম. এ. এন. ছিদ্দিক বলেন, মেট্রোরেল চালানোর জন্য প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই মেট্রোরেল ভায়াডাক্ট দিয়ে চলাচল করবে। আমরা এখন ব্লাক অপারেশন করবো। তারপর খুব শীঘ্রই চালু করা হবে মেট্রোরেল। আর চালুর একটি তারিখ ঠিক করে সেটি জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
মেট্রোরেল চালু কবে, জানাল কর্তৃপক্ষ
ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি