বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় চৌগ্রাম ইউনিয়নের সাবেক মেম্বার মাহাবুব আলম বুলবুল (৪৭) নিহত হয়েছেন। রোববার (১১ আগস্ট) বিকাল ৩টায় বগুড়া নাটোর মহাসড়কের রনবাঘা বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় মাহাবুব আলমের সহধর্মিণী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মাহবুব আলমের বাড়ি চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামে। তার বাবার নাম আজাহার আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার উদ্দেশে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বের হন মাহাবুব আলম ও তার স্ত্রী। পথে রনবাঘা বাজারে এসে পৌঁছালে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সাবেক মেম্বারের।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন আজম বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ না পাওয়ায় পরিবারের লোকজন মরদেহ নিয়ে পারিবারি ভাবে দাফন করেছে।’
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা