বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
আজ সোমবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত রোগীদের দেখতে আসেন তিনি। এ সময় হাসপতালে ভর্তি রোগীদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসার বিষয়ে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. জাহাঙ্গির আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধক্ষ্য ডা. শফিকুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার ও ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
গাজা যুদ্ধের পুরোপুরি অবসান চান ইয়াহিয়া সিনওয়ার
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা