হোয়াইট হাউজ

শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১১:৩৭ এএম

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার অভিযোগ সঠিক নয়। বাংলাদেশের জনগণের ইচ্ছেতেই এ পরিবর্তন এসেছে। স্থানীয় সময় সোমবার (১২ আগস্ট) হোয়াইট হাউজের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যঁ পিয়েরে।

বাংলাদেশ নিয়ে করা এক প্রশ্নের জবাবে ক্যারিন বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে জনগণই তাদের সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। 

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের কোন ভূমিকা নেই। এ ধরণের যেকোন দাবি গুজব ও মিথ্যা। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে যেকোন অভিযোগ সম্পূর্ণ অসত্য। বাংলাদেশের জনগণের সিদ্ধান্তেই এটি হয়েছে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ মানুষই দেশটির সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবেন।  

গত ৫ অগাস্ট তুমুল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যান, সেদিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন তিনি, যদিও আওয়ামী লীগ সভাপতির ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, তার মা পদত্যাগ করে যাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত