বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ পোশাক শ্রমিকের মৃত্যু 

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৪:২২ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় বাড্ডা এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত শাহ-আলম (৪০) নামে এক পোশাক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। সোমবার (১২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটের আইসিইউতে মারা যান তিনি।

নিহত শাহ-আলমের ভাই আবু তাহের জানান, তাদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার অনন্তপুর গ্রামে। বাবার নাম রেনু মিয়া। বর্তমানে রামপুরা ওয়াবদা রোডে স্ত্রী শিল্পী আক্তার ও তিন সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি।

তিনি আরও জানান, গত ১৯ জুলাই দুপুরে বাড্ডায় আন্দোলনকারী ও পুলিশের সাথে সংর্ঘষের সময় গুলিবিদ্ধ হন শাহ-আলম। আহত অবস্থায় তাকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত