আমতলীতে নুরুল হক নুরের কারা মুক্তিতে আনন্দ মিছিল 

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৫:১৮ পিএম

বরগুনার আমতলীতে গন‌অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এর কারা মুক্তিতে আনন্দ মিছিল বের করা হয়। 

সোমবার (১২ আগস্ট) বিকেল ৫ টার দিকে আনন্দ মিছিলটি আঞ্চলিক মহাসড়ক হাসপাতালের গেট থেকে শুরু হয়ে বাধঘাট চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিল প্রদক্ষিণ শেষে বক্তব্য রাখেন বরগুনা জেলা গণধিকার পরিষদের আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান, যুগ্ম সদস্য সচিব মো. শাকিল আহমেদ ,বরগুনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. জামাল শিকদার ও আমতলী যুব অধিকার পরিষদের সভাপতি মো. ফয়সাল আহমেদ সহ আরও অনেকে। 

এসময় বক্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করেন। দেশ বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত রয়েছে তাদের হুঁশিয়ারী দিয়ে বলেন আর কোনো দেশ বিরোধী কর্মকাণ্ড চলতে দেয়া যাবে না। এ ধরনের কর্মকাণ্ড চালালে আমরা প্রতিহত করবো।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত