গেণ্ডারিয়ায় বিএনপি নেতা আনিসকে গুলি করে হত্যা

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৮:৫৯ পিএম

রাজধানীর গেণ্ডারিয়ার ৪০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসকে স্থানীয় যুবলীগের কর্মীরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন থানা বিএনপির সভাপতি মকবুল হোসেন টিপু।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে দয়াগঞ্জ মোড়ে বিএনপি নেতা আনিসের উপর অতর্কিত হামলা চালায় স্থানীয় যুবলীগের কর্মীরা। এ সময় কাছ থেকে তাকে গুলি করা হয়। 

আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ-বিজিবি ও সেনাবাহিনী অবস্থান করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত