বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আর্থিক খাতে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এ পদে সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর নির্ধারিত। এ কারণে আর্থিক খাতে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া যায় না।
পাশের দেশ ভারত ও শ্রীলঙ্কাসহ এশিয়ার অনেক দেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে সর্বোচ্চ বয়সসীমার উল্লেখ নেই। এমতাবস্থায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা-সংক্রান্ত আদেশের বিধানটি বিলুপ্ত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়।
জানা গেছে, অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে অন্তবর্তী সরকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে। ৭২ বছর বয়সী এ অর্থনীতিবিদকে গভর্নর করার জন্য বয়সসীমা তুলে দেওয়া হয়েছে।
অবশেষে পদোন্নতি পেলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আটক করতে বাড়ি ঘেরাও