জিসানের ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকটে জিতল বাংলাদেশ এইচপি

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০১:১৬ পিএম

অস্ট্রেলিয়া সফরে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে এবার জয়ের মুখ দেখল বাংলাদেশ হাই পারফর্মেন্স (এইচপি) দল। রিপন মণ্ডলের বোলিং আর জিসান আলমের ফিফটিতে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিকে তারা ৬ উইকেটে হারিয়েছে।

টিআইও স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২৪ রান তোলে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল। দলের হয়ে ২৬ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন ওপেনার মিচেল ম্যাকনামরা। এছাড়া স্কট মুরন ২০, টেইলর হায়েস ১৫* এবং জ্যাক ম্যারন ১৪ রান করেন। আর কেউ দুই অংকে যেতে পারেননি। ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেন রিপন মণ্ডল। এছাড়া আবু হায়দার রনি নিয়েছেন ২টি আর রকিবুল হাসান একটি।

রান তাড়ায় নেমে ৫১ রানের ওপেনিং জুটি গড়েন তানজিদ তামিম (১৮) এবং জিসান আলম (৩৬ বলে ৫০)। এই জুটিতে দলের জয়ের ভিত তৈরি হয়। এরপর পারভেজ হোসেন ইমন (২৩) আর আফিফ হোসেন (১৮ বলে ১৭) মিলে দলকে জয়ের আরও কাছে নিয়ে যান। ফিনিশিং টাচ দেন আকবর আলী (৫*) এবং শামীম পাটোয়ারী (১*)। ২০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত