ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় তোলপাড় সাড়াদেশ। তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় সারা দেশের ডাক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিবাদ তুঙ্গে উঠেছে।
এমন পরিস্থিতিতে নারীদের বিরুদ্ধে সহিংসতা বা অপরাধে কঠিন শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
ভাষণে তিনি নারীর বিরুদ্ধে সহিংসতায় রাজ্য সরকারগুলোকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমি আজ লাল কেল্লা থেকে আমার বেদনা প্রকাশ করতে চাচ্ছি। একটি (ঐক্যবদ্ধ) সমাজ হিসেবে আমাদেরকে এ বিষয়গুলোকে আরও গুরুত্বের সঙ্গে নিতে হবে।'
তিনি বলেন, ‘বিমানবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী ও মহাকাশ খাত সহ বিভিন্ন খাতে ভারতীয় নারীরা নেতৃত্ব দিচ্ছেন।‘
মোদি বলেন, সমাজ হিসেবে আমাদের মা-বোন-কন্যাদের ওপর অত্যাচারের কথা গুরুত্বের সঙ্গে নিতে হবে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আমি সেই ক্ষোভ অনুভব করতে পারি।"
তিনি আরও বলেন, "নারীদের বিরুদ্ধে অপরাধের দ্রুত তদন্ত হওয়া উচিত। যারা পৈশাচিক কাজ করে তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত। এসবের মাধ্যমে সমাজে আস্থা জাগানো গুরুত্বপূর্ণ।“
প্রধানমন্ত্রী আরও জানান, যখনই নারীর বিরুদ্ধে সহিংসতা ঘটে, তখন গণমাধ্যমে অনেক আলোচনা হতে দেখা যাহ।
'কিন্তু যখন এসব বিকৃত চরিত্রের অপরাধীরা শাস্তি পান, সেটা আর গণমাধ্যমে সেভাবে প্রচার করা হয় না। এ সময়ের দাবি হল, (সম্ভাব্য) অপরাধীরা যাতে ভয়ে থাকে, সেজন্য শাস্তির বিষয়টিকেও ফলাও করে প্রচার করতে হবে। তাদের মনে ভয় তৈরি করা খুবই জরুরি', যোগ করেন মোদি।
এদিকে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে বুধবার রাতে পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় 'রাতের দখল নাও কর্মসূচি পালন করেন নারীরা। এই কর্মসূচির আওতায় রাত ১২টার আগেই হাজার হাজার মানুষ কলকাতার রাস্তায় নেমে আসে।
পাঁচ বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে উত্তর কোরিয়া
ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থা জারি