ঢাকার নবাবগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মালেক (২৬) ও রিফাত (১৬) নামে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরের দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া ব্রীজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মো. তামিম (১৭) নামে আরেক যুবককে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মালেক খতিয়ার বাড়ি থেকে মোটর সাইকেলে শোল্লার দিকে আসছিলেন। ব্রীজের ঢালে আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আব্দুল মালেক। অন্য মোটর সাইকেলে থাকা রিফাত ও তামিমকে আহত অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহ্ জালাল জানান, ‘দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি জেনেছি। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
বাংলাদেশকে ম্যাচ জেতার মন্ত্র দিলেন মুশতাক