ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরও চারজন উপদেষ্টা। আজ শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন উপদেষ্টারা। তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার বিকেল থেকেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ সংশ্লিষ্ট অতিথিদের বঙ্গভবনে ঢুকতে দেখা গেছে। তাদের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা মর্যাদা) সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হচ্ছে। আর অন্য তিনজন হলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।
পদত্যাগ নিয়ে নাটক কুবি উপাচার্যের
আপনি অনেক নাটক করেন, মমতাকে বললেন শ্রীলেখা