পাকিস্তান সিরিজ থেকে ‘আউট’ জয়

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৩:১৯ পিএম

কুঁচকির চোটে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয়। যা সেড়ে উঠতে সময় লাগবে কমপক্ষে তিন সপ্তাহ। তাই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দেখা যাবে না তাকে। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ খেলার সময় এই চোট পান তিনি।

বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘ডান কুঁচকিতে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছে মাহমুদুল। সুস্থ হতে তিন সপ্তাহ সময় লাগবে।’

মাহমুদুলের পরিবর্তে কাকে সুযোগ দেওয়া হবে, তা রবিবার জানা যাবে। নির্বাচকেরা জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলামের রিপোর্টের অপেক্ষায় আছেন।

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের প্রথমটি খেলে টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল মাহমুদুলের। রানের মধ্যেও ছিলেন এই ডানহাতি। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে মাহমুদুলের ব্যাট থেকে আসে ৬৫ রানের ইনিংস। তবে কুঁচকির চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত