কুমারখালীতে জলাশয় থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার 

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৬:৩৮ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে এক জলাশয় থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার ( ১৭ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামের রাস্তার পাশে জলাশয়ে কৃষক মো. জালাল উদ্দীন (৪৮) পাট ধুতে গিয়ে আগুনে পুড়া দুটি বন্দুকের খণ্ডিত অংশ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
 

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, ‘খবর পেয়ে মহিষাখোলা গ্রাম থেকে আগুনে পুড়া দুইটি বন্দুকের খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ। গত ৫ আগষ্ট কুষ্টিয়া মডেল থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র লুটপাট করেছিল দুর্বৃত্তরা। আইনী প্রক্রিয়া শেষে অস্ত্র গুলো মডেল থানায় জমা দেওয়া হবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত