বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (অচটই) কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদিন।
গত শুক্রবার বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি কার্যনির্বাহী পরিষদের সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিষয় সংক্ষেপ উপস্থাপন করেন সেক্রেটারি জেনারেল ড. কাজী আনিস আহমেদ।
শিক্ষানুরাগী ড. মো. সবুর খান, অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (অটঅচ) প্রেসিডেন্ট এবং গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (এঊঘ) বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান। ইশতিয়াক আবেদিন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (আইবিসিসিআই) সদস্য। বিজ্ঞপ্তি
