ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের চাপে ছুটি নিয়ে অফিস ত্যাগ করলেন ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।
রোববার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তরে ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য পাচারের অভিযোগে ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। ছাত্রদের কঠোর অবস্থানের কারণে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রত্না খাতুন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ ও ছাত্রদল নেতা ইমরান হোসেন, বখতিয়ার মাহমুদ, মাহবুব আলম মিলু ও আব্দুস সালামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রংপুরে শেখ হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
হেফাজতের সমাবেশে গণহত্যা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন