সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০১:০৭ এএম

সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার পরিচালনা পর্ষদের ৪০৩তম সভায় তিনি নির্বাচিত হন। সেলিম রহমান চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লি., কেডিএস এক্সেসরিজ লি., কেডিএস অ্যাপারেলস লি., কেডিএস লজিস্টিকস লি., কেডিএস আইডিআর লি., কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লি., স্টিল এক্সেসরিজ লি. এবং কেডিএস পলি ইন্ডাস্ট্রিজ লি.। বিজ্ঞপ্তি 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত