‘আমিরাতে ৫৭ জনের সাজায় দূতাবাসের অবহেলা’

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৩:৩০ এএম

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের জেরে দন্ডিত ৫৭ বাংলাদেশির মুক্তির বিষয়ে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। গতকাল রবিবার ফাউন্ডেশন ফর ল’ অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) চেয়ারপারসন ও জ্যেষ্ঠ আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ এ তথ্য জানিয়ে এসব প্রবাসীর দন্ড নিয়ে আমিরাতে বাংলাদেশি দূতাবাসে কর্মরতদের অবহেলা দায়ী বলে মন্তব্য করেন।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ১৯ জুলাই আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এ ঘটনায় আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দেয়। এর মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর ও একজনকে ১১ বছর করে কারাদন্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত এসব ব্যক্তির মুক্তির বিষয়ে তাদের পরিবারগুলোকে আইনি সহায়তা দিচ্ছে ফ্লাড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত