টাকা থেকে বঙ্গবন্ধুর ছ‌বি বাদ দেওয়ার বিষয়ে যা বললেন গভর্নর

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৭:৩৯ পিএম

হাজার টাকার নোট বা‌তিলের কোনো সিদ্ধান্ত নেই বলে জা‌নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে বোর্ড মি‌টিংয়ে এক সংবাদ সম্মেলনে ‌তি‌নি এ কথা বলেন।

তি‌নি বলেন, ১০০০ টাকার নোট বা‌তিলের গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু নোট বা‌তিলের এমন কোনো সিদ্ধান্ত আপাতত নেই। 

বঙ্গবন্ধুর ছ‌বি বাদ দেওয়া ও নতুন গভর্নরের সই করা ‌নোট শিগ‌গিরই আসবে কি না—এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেন, যখন টাকশালে নোট বানানোর প্রয়োজন হবে তখন নোট ছাপানো হবে, সই যাবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত