রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন দিতে হবে : মান্না

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৭:১৮ এএম

নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাতা সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাষ্ট্র সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের যত সময় লাগে, দিতে হবে। রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন দিতে হবে। গতকাল মঙ্গলবার বগুড়ার একটি হোটেলে জেলা নাগরিক ঐক্য পরিষদের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ক্ষমতা কুক্ষিগত করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন শেখ হাসিনা। তিনি ক্ষমতায় থাকাকালে মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছিলেন। দিনের ভোট রাতে করে ১৫ বছর ক্ষমতায় থেকেছেন। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তার পতন হয়েছে। দেশের মানুষ আবারও গণতন্ত্র ফিরে পাবেন।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। ছাত্র-জনতার কাক্সিক্ষত নতুন বাংলাদেশ গড়তে সব সেক্টরে সংস্কার করতে যত দিন সময় দরকার, এ সরকার তত দিন থাকুক। আমরা কোনো সময়সীমা বেঁধে দেব না। এ সরকার বিচার বিভাগ থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগ, খাদ্য বিভাগ, শিক্ষা খাতসহ সব ক্ষেত্রে সংস্কার করবে। সংস্কার হওয়ার পর নির্বাচন হবে। তত দিন আমরা এ সরকারকে সাপোর্ট দেব। আমরা এখন ক্ষমতার জন্য লড়াই করছি না। সংস্কারের জন্য লড়াই করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত