চাকরিচ্যুত বিডিআর জোয়ানদের চাকরিতে পুনর্বহাল এবং ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার পুনঃবিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ আগস্ট) সকালে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে চাকুরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য, পরিবার পরিজন ও সন্তানরা অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন সাবেক বিডিআর সদস্য মোজাম্মেল হক, লুৎফর রহমান, সাঈদ আহমেদ খান ও জাকির হোসেনসহ অন্যরা।
পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তারা ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন চাকুরিচ্যুতদের চাকরি ফেরত দেয়ার দাবি জানান।
৭ রেঞ্জের ডিআইজি ও ৫ পুলিশ কমিশনারকে বদলি