গোপালগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০১:৫৯ পিএম

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে ‘২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস’ পালিত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধু ও গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানায়। এরপর ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। 

এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো.বাবুল শেখসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া মুকসুদপুরসহ জেলার সব উপজেলায় আলোচনা সভার মধ্য দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন করা হয়েছে। অন্যদিকে, জেলা আওয়ামী লীগের উদ্যোগে এতদিন বিকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত