আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আর নির্বাচনকে সামনে রেখে প্রচারণার লড়াই চালিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতা ও সাবেক প্রেসিডেন্টদের প্রশংসা ও অকুণ্ঠ সমর্থন পাচ্ছেন কমলা। বর্তমান এই ভাইস প্রেসিডেন্টের প্রতি সমর্থন দেখিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ অনেক নেতা।
মঙ্গলবার ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে যোগ দিয়ে মার্কিন ভোটারদের কমলা হ্যারিসকে ভোট দিয়ে একটি নতুন অধ্যায়ের প্রতি সমর্থন দিতে আহ্বান জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর বিবিসি।
স্থানীয় সময় গত সোমবার রাতে শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারেনায় চার দিনের এই সম্মেলন শুরু হয়। দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার সম্মেলনে যোগ দেন ওবামা।
সম্মেলনে দেওয়া বক্তব্যে ওবামা বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র এবং কমলাও প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত। এ সময় একজন প্রসিকিউটর হিসেবে কমলার কাজের দক্ষতার ইতিহাস তুলে ধরেন ওবামা।
এর আগে দলের জাতীয় সম্মেলনের প্রথম দিনে কমলার প্রতি সমর্থন জানিয়ে প্রচারে অংশ নেন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনের প্রথম রাতে শিকাগোতে বক্তব্য রাখেন তিনি। কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়াটা তাঁর ক্যারিয়ারের সর্বোত্তম সিদ্ধান্ত ছিল বলে জানান বাইডেন।
এমপক্স করোনার মতো ছড়াবে না, নিয়ন্ত্রণ সম্ভব: বিশ্ব স্বাস্থ্য সংস্থা