ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে লস্করপুর এলাকার নিম্নাঞ্চল খোয়াই নদীর পানিতে প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান ‘উজানে ত্রিপুরা রাজ্যে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। খোয়াই নদীর উৎসস্থলে ব্যারেজের ৭টি গেইট খুলে দেয়ায় নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বুধবার (২১ আগস্ট) বেলা ১২ টায় নদীর পানি মাছুলিয়া পয়েন্টে বিপদসীমার ১৯০ ও বাল্লা পয়েন্টে ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’
দ্রুত ৩ উইকেট হারানোর পর আইয়ুব-শাকিলের জুটি