দেশ পুনর্গঠনে জাপান সরকারের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১১:২৯ পিএম

অন্তর্বর্তীকালীন সরকার ভঙ্গুর অর্থনীতি নিয়ে পথচলা শুরু করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠনে বড় আকারে অর্থনৈতিক সহযোগিতা প্রদানের জন্য জাপান ও যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার (২১ আগস্ট) রাষ্টীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এই সহযোতিা কামনা করেন।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা তথ্য জানান।

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ড. ইউনূস বলেন, আমরা উত্তরাধিকার সূত্রে একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। নতুন করে বাংলাদেশকে পুর্নগঠনে জাপান সরকার বড় ধরনের সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবসন এবং তাঁদের জন্য জাপান সরকারের মানবিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ভয়াবহ অবস্থার সঙ্গে তুলনা করেন। তিনি বাংলদেশের সঙ্গে অর্থনৈতিক কৌশলগত সম্পর্ক জোরদারে তাঁর সরকারের আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত জানান, জাপানের বিখ্যাত চিত্র শিল্পী তাদাবান্দো বাংলাদেশের শিশুদের স্কুলের জন্য লাইব্রেরির ডিজাউন করে দেবেন। আগামী বছর এটি তিনি করবেন বলে উল্লেখ করেন।

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্য সরকারের  সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান। বিশেষ করে তিনি রোহিঙ্গাদের শিক্ষার বিষয়ে জোর দিয়ে বলেন, তারা যখন দেশে প্রত্যাবর্তন করবে, তখন যেন শিক্ষিত মানুষ হিসেবে ফিরে যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত