নেপালে বাস নদীতে পড়ে ভারতীয় ১৪ নাগরিকের মৃত্যু

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৫:৪৬ পিএম

নেপালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে পার্শ্ববর্তী নদীতে পড়ে যাওয়ায় ১৪ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। শুক্রবার (২৩ আগস্ট) সকালের দিকে কাঠমান্ডু থেকে পোখরার যাওয়ার পথে তানাহুন নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার ভোরের দিকে রাজধানী কাঠমান্ডু থেকে পর্যটন এলাকা পোখরার রওনা হয়েছিল বাসটি, তানাহুন নামের একটি এলাকায় আসার পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী মারসিয়াংদি নদীতে পড়ে যায়।

যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, সেখান থেকে কাঠমান্ডুর দূরত্ব ১১০ কিলোমিটার। বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ১৬ জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত ১২ জুলাই ভূমিধসের কবলে পড়ে নেপালের ত্রিশুলি নদীতে ডুবে গিয়েছিল দুটি বাস। এতে নিখোঁজ হয়েছিলেন ওই দুই বাসের মোট ৬৫ জন যাত্রী। তাদের মধ্যে মাত্র ৭ জনের সন্ধান পাওয়া গিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত