সোনম ওয়াংচুক

‘আমি এখনো বেঁচে আছি’ 

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১০:১১ এএম

‘আমি এখনো বেঁচে আছি’— হাসপাতাল থেকে এমন বার্তিই দিয়েছেন অনশনরনত ভারতের পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। বুধবার (২২ জুলাই) গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতাল থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ  বার্তা দেন ওয়াংচুক। 

সেইসঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে বলপ্রয়োগ না করা এবং তাদের নামে কোনো এফআইআর বা শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার বিষয়ে কেন্দ্র সরকার আশ্বাস দিলে তিনি অনশন ভাঙবেন বলেও জানান তিনি।

ওয়াংচুক তার ভিডিও বার্তায় জানান, অনশনের ২৫ দিনে তার ওজন প্রায় ১১ কেজি কমেছে। শরীরের পেশিও অনেকটা ক্ষয় হয়েছে। তবে তিনি এখনো বেঁচে আছেন এবং কাজ শুরু করতে চান।

তার ভাষ্য, ‘আমি এখনো বেঁচে আছি। আজ আমার অনশনের ২৫তম দিন। আমার ওজন প্রায় ১১ কেজি কমেছে, পেশিও কমে গেছে। তবে আমি ভালো আছি।’

তিনি আরও বলেন, আমি আবার কাজে ফিরতে চাই। কিন্তু সরকারের কাছে আমার অনুরোধ, শিক্ষার্থীদের বিরুদ্ধে আর বলপ্রয়োগ করা হবে না এবং তাদের নামে কোনো মামলা বা এফআইআর করা হবে না—এমন একটি আশ্বাস দিন। সেই আশ্বাস পেলে আজই আমি অনশন ভাঙব। আর যদি আশ্বাস না পাই, তাহলে আমাকে অনশন চালিয়ে যেতে হবে।’

এর আগে সোমবার ‘চলো সংসদ’ কর্মসূচিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের অভিযানের পরই অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান ওয়াংচুক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত