বন্যাদুর্গতদের পাশে ছিলাম, আছি, থাকব: জি এম কাদের

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৭:০২ পিএম

বন্যাদুর্গত মানুষের সহায়তা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ শুক্রবার তার বনানীস্থ কার্যালয় মিলনায়তনে বন্যার্তদের জন্য ত্রাণ তহবিল গঠন বিষয়ক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, বন্যাদুর্গতদের পাশে ছিলাম, পাশে আছি এবং পাশে থাকব। একই সঙ্গে বন্যা পরবর্তী পুনর্বাসন কাজেও জাতীয় পার্টি দুর্গত মানুষের পাশে থাকবে। বন্যার শুরু থেকেই জাতীয় পার্টি নেতাকর্মীরা স্থানীয়ভাবে বন্যাদুর্গতদের পাশে আছে। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে আমরা তাদেরও সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

এ সময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, কোনো সতর্কীকরণ ছাড়া ভারত বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এই ভয়াবহ বন্যা হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের কোনো রাষ্ট্র যদি নদীর গেইট খুলে দেয় তবে অবশ্যই ভাটির দেশগুলোকে আগাম জানিয়ে দেওয়ার বিধান রয়েছে। অথচ গেইট খুলে দেওয়ার আগে ভারত সরকার বাংলাদেশকে কোনো রকম সতর্ক করেনি।

এ সময় উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নান, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখত, মোস্তফা আল মাহমুদ, শেরীফা কাদের প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত