নেপালে ভারত থেকে যাত্রী বহনকারী একটি বাস নদীতে পড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। ওই বাসে ৪৩ জন যাত্রী ছিলেন। তারা পোখারা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু যাচ্ছিলেন। খবর বিবিসির।
মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন শুক্রবার রাতে জানিয়েছেন, ওই বাসে অধিকাংশ যাত্রীই ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা। তাদের দেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মহারাষ্ট্র সরকার এ বিষয়ে দিল্লির সঙ্গেও যোগাযোগ করেছে। ভারতীয় বিমানবাহিনী মরদেহগুলো হেলিকপ্টারে করে দেশে আনবে।
ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নেপালে দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল। অধিকাংশই ছিল ভারতীয়। শুক্রবার পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি। তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে আচমকা বাস উল্টে যায়। খরস্রোতা নদীতে বাসটিকে পড়ে থাকতে দেখা গিয়েছে। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু যাত্রীদের অনেককেই বাঁচানো যায়নি।
ভারতীয় বিমানবাহিনী ২৪টি মরদেহ শনিবারই দেশে ফিরিয়ে আনবে। প্রথমে মহারাষ্ট্রের নাসিকে নিয়ে আসা হবে মরদেহগুলো। সেখান থেকে পরিবারের সদস্যদের কাছে সেগুলো হস্তান্তর করা হবে।
হামাস নয়, ইসরায়েলির মাধ্যমে আহত হয়েছি: বন্দিদশা থেকে মুক্ত নারী