বন্যার্ত মানুষের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে ওষুধ ও খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি।
আজ শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে সমিতির পক্ষ থেকে বন্যার্তদের জন্য ওরস্যালাইন, কলেরা স্যালাইন, প্যারাসিটামল, এন্টিবায়েটিকসহ প্রয়োজনীয় ওষুধ এবং কয়েক ট্রাক মুড়ি, চিনি, বিস্কুট ও মিনারেল ওয়াটার দেওয়া হয়েছে।
এ উপলক্ষে দুপুরে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির উদ্যোগে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতাদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির, মহাসচিব এস এম শফিউজ্জামান, সিইও মে. জে. (অব.) মো. মোস্তাফিজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতাদের মধ্যে তারিকুল ইসলাম, মাসুদুজ্জামান, ডা. মনিরুজ্জমান, তারেক মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
২ দিনে ২৫ ট্রাক ত্রাণ পাঠিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন