দ্রুতই হামজাকে পাওয়ার আশা

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০১:১২ এএম

ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করেছেন। হামজাকে খেলার সুযোগ করে দিতে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) চিঠি দিয়েছে বাফুফে।

হামজাকে নিয়ে বাংলাদেশের কোচ কাবরেরা বলেন, ‘বাংলাদেশের জন্য দারুণ হবে বিষয়টি। তিনি অত্যন্ত ভালো মানের খেলোয়াড়, শুধু খেলার মাঠ নয়, মাঠের বাইরেও অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে। তাকে পেলে বাংলাদেশ দল আরও বেশি সমৃদ্ধ হবে। আশা করছি খুব দ্রুতই তাকে পাব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত