পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নকে অগ্রাধিকারের আহ্বান

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৬:৩৩ এএম

অন্তর্বর্তী সরকারের কাছে অগ্রাধিকার ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করার দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী।

অন্তর্বর্তী সরকারের কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন অগ্রাধিকার তালিকায় রাখার জন্য পাঁচ পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।  এর মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির পুনর্গঠন করা। অন্তর্বর্তী সরকারকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সঙ্গে অবিলম্বে গঠনমূলক সংলাপ শুরু এবং সংলাপের আলোকে চুক্তির বিধান অনুসারে অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের পুনর্গঠন, সমতল ভূমিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমির অধিকার এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার হুমকিসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কমিশন গঠনের আহ্বান জানানো হয়।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, মানবাধিকারকর্মী মেইন থিন প্রমীলা ও দীপায়ন খীসা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের সদস্য মুর্শিদা আক্তার ডেইজী, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত