বিকিনিতে সাহসী সোহিনী

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০২:৫২ পিএম

শুটিংয়ের ফাঁকে কিছুদিনের ছুটি পেতেই একান্ত সময় কাটাতে বেরিয়ে পড়লেন অভিনেত্রী সোহিনী গুহ রায়। এই মুহূর্তে তিনি রয়েছেন মালদ্বীপে। সেখান থেকেই ভ্রমণের বিভিন্ন ঝলক সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন।

এবারই প্রথম মালদ্বীপে পা রাখলেন সোহিনী। তাই শুরু থেকেই বেশ উত্তেজিত ছিলেন। তবে একা নয়, তিনি গিয়েছেন বন্ধুদের সঙ্গে। সেখান থেকে ভারতীয় গণমাধ্যমকে বললেন, ‘অনেক দিন ধরেই পরিকল্পনা ছিল। অবশেষে সেটা বাস্তবায়িত হল। মুম্বাই থেকে এখানে পৌঁছে তার পর সি-প্লেনে দ্বীপে পৌঁছাতে হয়। অসাধারণ অভিজ্ঞতা হয়েছে।’

মালদ্বীপের মানুষের আতিথেয়তায় মুগ্ধ সোহিনী। ছবি থেকেই স্পষ্ট, অভিনেত্রী রয়েছেন সমুদ্রের ধারে একটি বিলাসবহুল রিসোর্টে। বললেন, ‘প্রচুর ছবি তুলেছি আর ভিডিও করেছি। স্থানীয় খাবারও খাওয়ার পরিকল্পনাও রয়েছে। ভাল সময় কাটছে।’’

মালদ্বীপ থেকে সোহিনী সমাজমাধ্যমে ছবি দিয়েছেন বিকিনিতে। বর্তমান সময়ে, পান থেকে চুন খসলেই তারকাদের নিয়ে শুরু হয় ট্রলিং। সোহিনী বললেন, ‘জানি কটাক্ষ হতে পারে। এটা জীবনের অংশ। কিন্তু আমার ভালো লেগেছে তাই পোস্ট করেছি। আমার বিশ্বাস, আমাকে যারা পছন্দ করেন, তাদেরও পছন্দ হবে।’

প্রসঙ্গত, ‘দ্বিতীয় বসন্ত’ ধারাবাহিকে দেখা যাচ্ছে সোহিনীকে। সোমবার দেশে ফেরার কথা রয়েছে তার। এরপর মঙ্গলবার থেকে শুটিংয়ে যোগ দেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত