শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল দম্পত্তির 

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৫:১৩ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে আঁখ ক্ষেতে বিদ্যুৎ সংযোগ দেওয়া শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পত্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামের কৃষক মো: আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৫২)।

 

এলাকাবাসী জানায়, কৃষক আরশেদ তার বাড়ির পাশে আঁখ চাষ করেন। ক্ষেত থেকে আঁখ চুরি ঠেকাতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ঘটনার আগে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই অসাবধানতাবশত ক্ষেতে গেলে প্রথমে রাহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় আরশেদ স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ জানান, ‘কৃষক আরশেদের নিজ আঁখ ক্ষেত বিনষ্টের হাত থেকে বাঁচাতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা স্বামী-স্ত্রী দু'জনেই মারা যায়।’ 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত