পাকিস্তানে বাস খাদে পড়ে ১১ তীর্থযাত্রীর মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৫:৪৪ পিএম

পাকিস্তানের মাকরান উপকূলীয় হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গিয়ে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। দুর্ঘটনাকবলিত বাসটি ইরান থেকে আসা তীর্থযাত্রীদের নিয়ে পাঞ্জাবে যাচ্ছিল। খবর জিও টিভির।

লাসবেলা পুলিশের সিনিয়র পরিদর্শক নাভেদ আলম বলেন, ইরান থেকে বাসটিতে তীর্থযাত্রীদের নিয়ে পাঞ্জাবে যাচ্ছিল। এ সময় বাসটি বুজজি এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারায়।

লাসবেলা জেলা কমিশানার হুমায়রা বালস বলেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে এবং তারা প্রাথমিকভাবে একটি স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে, আহতদের সেবা দেয়ার জন্য। বাস দুর্ঘটনা আহতদের মধ্যে সাত জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে বাস দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তারা উভয়ই দুর্ঘটনায় আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত