প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে: ড. ইউনূস

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৭:৫১ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে। আমাদের লক্ষ্য একটাই জনগণই যেন সকল ক্ষমতার ‍উৎস হয়।

রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে আন্দোলনে নিহত ছাত্র–জনতাকে স্মরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে ভাষণ শুরু করেন ড. মুহাম্মদ ইউনূস।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের কাছে প্রত্যাশা অনেক। যদিও প্রতিটি ক্ষেত্রে স্বৈরাচারের পদক্ষেপ ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি করে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত