বললেন ড. ইউনূস

গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, সংশোধন হবে আইনি ধারা

  • জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিলেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
  • আইনের নিপীড়নমূলক ধারা সংশোধন করা হবে
  • দেশি সাংবাদিকদের ওপর অলিখিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৮:২০ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে। ফ্যাসিবাদী সরকার গণমাধ্যমের ওপর দলীয়করণ ও নির্যাতনের বোঝা চাপিয়েছিল। জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। 

রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, তথ্যের প্রবাদে বিদ্যমান আইনি ও অন্যান্যা বাধা অপসারণ করা হবে। মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করে এমন সব আইনের নিপীড়নমূলক ধারা সংশোধন করা হবে। ইতিমধ্যে এ ধরনের আইনগুলো চিহ্নিত করে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, বিদেশি সংবাদকর্মীদের এ দেশে আসার ওপর যে অলিখিত নিষেধাজ্ঞা ছিল ইতোমধ্যে আমরা তা তুলে নিয়েছি। বিদেশি সাংবাদিকদের দ্রুত ভিসা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আশা করি পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীরা নিরপেক্ষ সাংবাদিকতা চালিয়ে যাবেন।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর রোববার প্রথম জাতির উদ্দেশে ভাষণ দিলেন অধ্যাপক ইউনূস। তার এই ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভির চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হয়েছে।

চলতি মাসের ৫ তারিখ শেখ হাসিনা সরকারের পতনের তিন দিন পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। পরদিন রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন উপদেষ্টারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত