ত্রাণ সামগ্রী নিয়ে বন্যার্ত মানুষের পাশে গজারিয়াবাসী

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৯:১৮ পিএম

টানা বৃষ্টি আর উজানের ঢলে আকস্মিক তলিয়ে যাওয়া বন্যার্ত মানুষের পাশে অর্ধকোটি টাকার ত্রাণসামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন গজারিয়া উপজেলার সর্বস্তরের মানুষ। উপজেলার ওলামায়ে কেরাম, আইম্মায়ে মসজিদ ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার উদ্যোগে বিশ লক্ষ টাকা, বালুয়াকান্দী ইউনিয়নের জনগণ আট লক্ষ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন লক্ষ টাকা, ছোটদের ফাউন্ডেশন দুই লক্ষ, হোসেন্দী ইউনিয়নের জনগণ ৫ লক্ষ টাকা, বাউশিয়া ইউনিয়নের জনগণ ৫ লক্ষ টাকা, ভবেরচর ইউনিয়নের জনগণ ৫ লক্ষ টাকাসহ আরো ব্যক্তি, সংগঠন এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।

এ বিষয়ে সংগঠক মাওলানা সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের গজারিয়াবাসী দেশের যে কোন দুর্যোগে পাশে থাকে, এবারও মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা তাদের আমানত বন্যার্ত মানুষের হাতে পৌঁছে দিচ্ছি।’

যাদের একান্ত প্রচেষ্টায় এই মহতি উদ্যোগ বাস্তবায়িত হয়েছে তাদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন শাদ আহমেদ, ইপু প্রধান, আরিফুল ইসলাম, কাউসার আহমদ হাফেজ মাওলানা আল আমিন সরকার প্রমুখ।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত